ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

সপ্তাহব্যাপী নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৬:০৫ পিএম

নড়াইল প্রতিনিধিঃ

 “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বৃক্ষরোপন অভিযানে ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন।

 এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বনবিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন, নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন, জেলা মৎস অফিসার এইচ এম বদরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টল অংশগ্রহন করে।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, শিক্ষার্থীদের ২টি করে ফলের চারা বিতরণ করেছি তারা তাদের বাড়ির আঙ্গিনায় গিয়ে লাগাবে। পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। প্রত্যেককে অন্তত ১টি করে গাছ লাগানো উচিৎ। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর