ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রাজশাহীতে হত্যা মামলায় মা-ছেলে গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে চাঞ্চল্যকর আমিরুল মোমিন হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামী মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, মেহেদী (২৪) ও পারভিন (৪০)। এরা সম্পর্কে মা ও ছেলে। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে শনিবার ভোরে জেলার পবা উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) নামের এক কৃষকের উপর হামলায় চালানো হয়। আমিরুল মোমিনের সঙ্গে সৎ ভাই মিজানুর রহমান মিজুর পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন মিজানুরের জমিতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিতন্ডা শুর হয়।

এক পর্যায়ে আসামীরা হাসুয়া, লাঠি, লোহার রড নিয়ে আমিরুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয় আমিরুল। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় আমিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামী করে আরএমপির দামকুড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে শনিবার ভোরে অভিযান চালিয়ে রাজশাহী র‌্যাবের একটি দল প্রধান আসামী মিজানুরের ছেলে মেহেদী (২৪) ও স্ত্রী পারভীনকে (৪০) গ্রেফতার করা হয়। দুপুরে াতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর