ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

রাজশাহীতে জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার শপথ নিলেন শতাধিক নারী-পুরুষ


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৪২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণস্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন। আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের শতাধিক নারী-পুরুষ নতুন করে সমাজ গড়ার প্রত্যয়ে একাত্ম হয়ে শপথ গ্রহণ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহীতে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই পুনর্জাগরণের তাৎপর্য এবং সমাজ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) টুকটুক তালুকদারসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন এবং একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য।জুলাই পুনর্জাগরণকেবল একটি কর্মসূচি নয়, এটি একটি আদর্শ যা আমাদের নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, রাজশাহীর ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই পুনর্জাগরণের শপথের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সামাজিক অবক্ষয় রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিলনায়তনে উপস্থিত সকলকে একসাথে শপথ পাঠ করানো হয়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা দেশ সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর