ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে ট্রেনের নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে রেলস্টেশনে এক নারী যাত্রীকে কাঠ বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ অভিযুক্ত জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭) গ্রেপ্তারকৃতরা পেশায় সিএনজি চালক।

পুলিশ বলেন, শুক্রবার রাতে ওই যুবতী ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়ে। এসময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে অন্যযাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে টাঙ্গাইলের কথা বলেন। পরে ওই নারী রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন।

এসময় ওই নারী স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন। জিআরপি পুলিশের এক সদস্য সিএনজি চালক দুলালকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলে। এদিকে কালিহাতী উপজেলার সল্লায় একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে চলে যায়। সময় ওই তরুণীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে দুলাল ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া সজিব খান ধর্ষণ করে।

ঘটনার পর ওই যুবতী ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল থানায় অবগত করে। পুলিশ অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। ওই নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথী বলেন, বাংলাদেশে ধর্ষনে ঘটনা নতুন কোন বিষয় নয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য জুলাই আগষ্টে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু  আগস্টের পর নারীর প্রতি সহিংসতা বেড়েছে। বেড়েছে নারী কিংবা শিশু ধর্ষন। বাড়ার কারন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় পৌছায়নি। বাংলাদেশে অপরাধ সংঘটিত বিচার ব্যবস্থা আইন হয়তো রয়েছে, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় এই ধরনে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে।

 এটার প্রাষবিক রুপ গতকাল আমরা জানলাম নারীর সাথে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকদের যদি সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হয়, শাস্তি যদি না দেওয়া হয়। এতে নারী প্রতি সহিংসতা বেড়েই যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা দাবী এই যে যারা ধর্ষক রয়েছে, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। সেই দাবী জানাই।  ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি এবং আমাদের সহযোগিতায় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর