ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে বিএনপির মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

চাঁদাবাজির মামলা দায়ের করায় রাজশাহীর আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছি বিএনপি। রবিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর-এর ব্যানারে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে আবাসন ব্যবসায়ীর দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার স্ত্রী শাহীন আক্তার রেনীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে তিনি মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি বলেন, পুলিশ-প্রশাসন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর প্রতারকদের সাথে হাতে হাত মিলিয়ে এখনও তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এবং রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের নামে ভিত্তিহীন, মিথ্যা হয়রানিমূলক মামলা নিচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত বা জড়িত থাকবেন তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে করব।

বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান একজন প্রতারক জালিয়াতচক্রের হোতা। আওয়ামী লীগের দীর্ঘদিনের আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন তিনি। ফ্ল্যাট বিক্রির নামে বহুগ্রাহকের অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দেননি। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন, স্বেচ্ছাসেবক দলের নেতা সৈকত পারভেজ প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এতে রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর