ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মুখ, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মাধনগর এলাকায় এক অদ্ভুত ঘটনায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৩১জুলাই)সকালে সড়কের মাঝখান থেকে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। দ্রুত তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন এবং জানান তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানায়। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ প্রাথমিক তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”  ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর