ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নটরডেম কলেজের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

নড়াইল প্রতিনিধি

নটরডেম কলেজের কৃতি শিক্ষার্থী ধ্রোবজ্যোতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি নড়াইলের কমলাপুর গ্রামে। মামাবাড়ি নড়াইল শহরে। ধ্রুবজ্যোতি বোস (ঐতিহ্য) , যিনি বর্তমানে নটরডেম কলেজ, ঢাকার বাণিজ্য বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত। রোল: ৬২৬৬১১১৯।

তিনি ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে  আজ ৩১ জুলাই ২০২৫,  সকাল ৬টা ৫০ মিনিটে, তিনি প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে রওনা হন। যাত্রার সময় তিনি একটি যাত্রীবাহী লেগুনায় ওঠেন। স্টেশনের নিচে পৌঁছানোর পর চলন্ত লেগুনাটি হঠাৎ থেমে থাকা অপর একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ধ্রুবজ্যোতির লেগুনাটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়ে, এবং তিনি মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে রক্তপাত হয়। আশেপাশের পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে একটি রিকশায় করে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয় এবং তাঁর মাথায় ২০টি সেলাই দিতে হয়। সংবাদ পেয়ে তাঁর অভিভাবকেরা দ্রুত হাসপাতালে উপস্থিত হন।

ধ্রুবজ্যোতির দিদা নড়াইল শহরের সমাজসেবক ছায়া রানী বোস জানান এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে, যেসব চালক শহরে যাত্রী পরিবহন করেন, তাদের লাইসেন্স দক্ষতা কতটুকু যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছেযথাযথ তদন্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

প্রসঙ্গে উল্লেখ্য যে, মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয় নিজেও নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই ঘটনায় বিশেষ নজর দেন এবং একজন তরুণ শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সহায়তা করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর