ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নাটোরে নলডাঙ্গায় ৪০০ গাছের চারা রোপণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের মাধনগর ও পিপরুল ইউনিয়নে এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন ও ইয়াং ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যোগে  নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতা ৪০০ ফলজ, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিপরুল ইউনিয়নের শান্তিপুর আদর্শ গ্রামে সুপারি গাছের চারা রোপণ করেন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম।

বাঁশিলা, পাটুল, হাওলাদার পাড়া, কুমদবাটী, শ্যামলাগর খেয়া ঘাট, শান্তিপুর ঘোষ পাড়া, শান্তি পুর আদর্শ গ্রাম এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদরাসা , মন্দির ও বিদ্যালয়ে এসব গাছের চারা রোপণ করা হয়।

এ সময় নলডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা, হাসিবুল হাসান সুজন,এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ আতাউর রহমান মোল্লা,এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি মোঃ আরিফুল ইসলাম,ইয়াং ডেভেলপমেন্ট সোসাইটি সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য মোঃ জহিরুল ইসলাম, বাচ্চু, আবুল কালাম, মোঃ মুকুল মোল্লাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা বৃক্ষরোপণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতা এই বছর বৃক্ষরোপণ আমার করছি ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর