ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে ডিজে পার্টি করতে গিয়ে আটক ৫৭ কিশোর


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ( আগস্ট) দুপুরে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মিনি ট্রাকে করে তারা বিলশা এলাকায় ডিজে পার্টি করতে যাচ্ছিল বলে জানা গেছে।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, ধানাইদহ এলাকা থেকে একদল কিশোর মিনি ট্রাকে করে হৈ-হুল্লোড় করতে করতে বিলশা এলাকায় নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে আটককৃত সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, আটকদের মধ্যে ৪৩ জন কিশোরের বিরুদ্ধে সরাসরি মাদকের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর