ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নাটোরে ডিজে পার্টি করতে গিয়ে আটক ৫৭ কিশোর


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) দুপুরে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মিনি ট্রাকে করে তারা বিলশা এলাকায় ডিজে পার্টি করতে যাচ্ছিল বলে জানা গেছে।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, ধানাইদহ এলাকা থেকে একদল কিশোর মিনি ট্রাকে করে হৈ-হুল্লোড় করতে করতে বিলশা এলাকায় নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে আটককৃত সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, আটকদের মধ্যে ৪৩ জন কিশোরের বিরুদ্ধে সরাসরি মাদকের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর