ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

৭ মোটর সাইকেল উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:১২ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক লোহাগড়া থানা পুলিশ। এ তাদের ব্যবহৃত ৭ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।

 শনিবার ২ রা আগষ্ট আনুমানিক রাত ২ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।

সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হলো ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে  কাজি অমিত ( নৌবাহিনীর চাকুরী চুত্য সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে, শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে, মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে,  মোঃ হাফিজুর রহমান (চাকুরী চুত্য সেনা সদস্য), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন,একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ,ঝিনেদাহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা,  ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি। এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং২ তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২ আদালতে প্রেরন করা হয়েছে।

 লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। আইনের মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর