ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:১২ পিএম

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে।

 সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সে বিষয়ে এ বছরের ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাওয়া হয়নি। এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি।

জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। আমরা নাকি নিশ্চয়তা না পেলে সনদে সই করব না। কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানাচ্ছে বিএনপি।

তিনি জানান, ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ করা ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও পাঠ অনুষ্ঠানে বিএনপি এখনও দাওয়াত পায়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর