ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে হাসিনার মতো দেশ ছেরে পালাতে হবে-ইমতিয়াজ বকুল


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

সোনারগাঁ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন,জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে হাসিনার মতো দেশ ছেরে পালাতে হবে।

৩১ দফার কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। সোমবার (২৭আগষ্ট) সোনারগাঁ  উপজেলার ঐতিহ্যবাহী অলিপুরা হাটে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন।

এই সময় উপস্থিত ছিলেন,

সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবকদল দল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, সনমান্দী ইউনিয়ন সেচ্ছাসেবকদল এর সভাপতি মফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মিহাদ, যুগ্ম সম্পাদক মোঃ আহাদ সরকার, যুবদল নেতা মোঃ সুমন,নজরুল ইসলাম,জয়নাল সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর