ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জুলাই গণঅভ্যুত্থান

আট শহীদের গেজেট বাতিল করলো মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রণালয়


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে জন শহীদের গেজেট বাতিল করলো সরকার। গত আগষ্ট রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের আলমগীর মোল্লার পুত্র তাওহিদুল আলম জিসান গেজেট  নাম্বার ৮১৮, শরিয়ত পুরের বাঁধনের গেজেট নাম্বার ৮৩৬, পটুয়াখালীর বশির সরদার গেজেট নাম্বার ৮২৩,সাভারের মোঃ রনি মোল্লা  গেজেট নাম্বার ৭৬৬, ঢাকার দৌলতখানের শাহ জামান গেজেট নাম্বার ৬১১, নরসিংদীর জিন্নাহ মিয়া গেজেট নাম্বার ৩৭৫টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার গেজেট নাম্বার ২২৯ এবং রামপুরার মুসলেহ উদ্দিন গেজেট নাম্বার ২২৪ জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।

 

বিভিন্ন লোকের আবেদনের পরিপ্রেক্ষিতে, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই বাছাই করে জানতে পারেন। ওরা জনই ভুয়া এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে মৃত্যু বরন করেছেন। বন্ধুর ছুরির আঘাতে তাওহিদুল আলম জিসান খুন হয়।

উল্লেখ্য ২০২৪ সালের ৩০ জুলাই মঙ্গলবার রাত টার সময় তাওহিদুল আলম জিসান ব্যবসায়িক কারণে বন্ধুর হাতে খুন হন।জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার জুলাই যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫' এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর