ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই(সোমবার) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি করেন।


এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও  শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপির রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া। যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো।


এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম  প্রথমে গ্রেপ্তারকৃত দুই জনকে নির্যাতন করে বিএনপির ৩ জনের নাম বলতে বাধ্য করান। গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সাথে তাদের মুক্তির দাবি করছি।

 

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ৩ বিএনপি নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর