গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক বিরোধী পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন
মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট, সোমবার গোয়ালন্দ
ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় বিকেল পোনে ৫ ঘটিকার
সময় গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কেকেএস সেফ হোমের গেইট এর সামনে পাকা
রাস্তার উপর হইতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আইজদ্দিন মাতব্বর ডাঙ্গী (সিএন্ডবি
ঘাট) এলাকার মো. ছাত্তার শেখের ছেলে আসামী মো. রুবেল খান (২৭) এর কাছ থেকে ৫০ পুরিয়া
হেরোইন যার ওজন ৫ গ্রাম, একই দিন অপর আসামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সাহাজুদ্দিন
মাতব্বর পাড়া মৃত কাশেম জমাদ্দারের ছেলে ফজলু জমাদ্দার (৩০) কে দৌলতদিয়া ঢাকা-খুলনা
মহাসড়কের কেকে এস সেফ হোমের গেইটের সামনে হতে ৩০ পুরিয়া হেরোইন যার ওজন ৩ গ্রাম, অপর
আরেক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার সিএন্ডবি ঘাট সংলগ্ন আইজদ্দিন মাতুব্বর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকার বাসিন্দা মৃত ডাঃ সামসুল হকের ছেলে মো. অহিদুল
হক (৩২) কে একই তারিখ বিকেল ৫ টার দিকে একই স্থান থেকে ৪০ পুরিয়া হেরোইনসহ তাদেরকে
উপরোক্ত আলামত সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ
ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায়
নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
আকাশজমিন/আরআর