রাঙ্গুনিয়া( চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বড়য়াপাড়া প্রেমানন্দ মহাজনবাড়ির বয়োজ্যেষ্ঠা বৃদ্ধা, ধার্মিক উপাসিকা ঊষারাণী বড়ুয়া (৯৪) আজ মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা, নাতি,নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ৩ টায় অন্তেষ্টিক্রিয়া শেষে বেতাগী সার্বজনীন শ্মশানে প্রয়াতার দাহকার্য সম্পন্ন হয়েছে।