ঈশ্বরদী প্রতিনিধি ॥
ঈশ্বরদী উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ত্যাগী ও বলিষ্ঠ বিএনপি নেতা আক্তারুজ্জামান রঞ্জুর মৃত্যুতে বিএনপি এক উজ্জল নেতৃত্বকে হারিয়েছে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
মরহুম ইউসুফ আলী চেয়ারম্যানের তৃতীয় ছেলে ও পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজের ভাই আক্তারুজ্জামান রঞ্জুর(৬৫)দাফনের পূর্বে বাঘইল স্কুল এন্ড কলেজ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় পাবনা জেলা বিএনপির সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু,লের শ্রমিক দল কেন্দ্রি কমিটির কার্যকরী সভাপতি,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,পাকশী বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান,শিল্পপতি আলী খান মঞ্জু,বিএনপিনেতা ফজলুর রহমান সেন্টু সরদার,বিএসআরআইএর উর্দ্ধতন কর্মকর্তা ডক্টর কুয়াশা মাহমুদ,সাবেক ভিপি রেজাউল করীম শাহীন,যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল,টুটুল সরদার,হিরোক সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে বারোটায় পাকশীস্থ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আক্তারুজ্জামান রঞ্জু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে যুবদলের বলিষ্ঠ ও ত্যাগী নেতা রঞ্জুর মৃত্যর খবরে ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকায় শোকের ছায়া নেমে আসে।আজ মঙ্গলবার বাদ যোহর বাঘইল স্কুল এন্ড কলেজ ঈদগাহ ময়দানে মরহুম রঞ্জুর জানাজা শেষে বাঘইল কেন্দ্রিয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আকাশজমিন/আরআর