ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে বিএনপির বিজয় র‍্যালিতে নেতাকর্মীর ঢল


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৭ পিএম

নাটোর প্রতিনিধি

ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে নাটোরে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয় র‍্যালিতে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর শহরের উপর শহর থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপর শহর মাঠে গিয়ে শেষ হয়। পরে উপশহরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে আগস্টে দেশে প্রদক্ষিণ হাসিনার পতন হয়। ১ বছর পূর্তিতে জেলা বিএনপি বিজয় প্রদক্ষিণ পালন করছে। অন্তবর্তীকালীন সরকার দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার আসবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হবে বলে জানান।

সমাবেশে জেলা বিএনপির প্রদক্ষিণ রহিম নেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহামুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর