ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক ও বৃক্ষরোপণ


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর এলাকায় চারটি সড়ক, ইউনিয়ন পরিষদে নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। ৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার আকতার  হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার শ্যামল, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, গোলাকান্দাইল ইউপি সদস্য জামাল হোসেন, রফিকুল ইসলাম, তপন কুমার, বাচ্চু ভুঁইয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন সহ আরো অনেকে।


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন- উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসাননগর ও আমলাবো এলাকায় ৪টি সড়ক, ১০ লাখ টাকা ব্যয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলার হাসাননগর, আমলাবো ও কালী এলাকায়   অর্ধ কোটি টাকা ব্যয়ে এসব গ্রামীণ সড়ক উদ্বোধন করায় হাজার হাজার মানুষ উপকৃত হবে।

দীর্ঘদিনের পুরাতন ও ভবন ঝুকিপূর্ণ হওয়ায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর