টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুলের
ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল। ধনবাড়ী থানার
ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন
মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক।
আকাশজমিন/আরআর