ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধ :

পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে  আটক করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।   ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, ছুরি, দা, শিকল, রশি এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন,গত বৃহষ্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট মোড়ে  এক অভিযানে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবগ্রাম এলাকার মৃত আবু বক্করের পুত্র মো. রুবেল (২৪) ও হাটহাজারী উপজেলার মদনপুর এলাকার নজরুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম ওরফে নাঈম (২১) কে আটক করা হয়। তবে তাদের সাথে থাকা আরও কয়েকজস অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, ধৃত রুবেলের কাছ থেকে লোহার তৈরি ধারালো দুই হাতলবিশিষ্ট একটি কাটার এবং একটি দা উদ্ধার করা হয়। অপর আসামী শফিকুল ইসলামকে নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে আটক করা হয়। তার কাছ থেকে একটি ধারালো ছুরি, ঘটনাস্থল থেকে একটি লোহার শিকল (দুই ফুট) ও আট ফুট দীর্ঘ একটি রশিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর