ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদীতে পিস্তলসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব ১১।  বুধবার (৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।

তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান,  মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে। অস্ত্র মামলা রুজু করে তাদেরকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর