নেত্রকোনা প্রতিনিধি
গাজীপুরে
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। শনিবার
(৯ আগস্ট) বেলা ১২ টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত
হয়।
উপজেলা
প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার
লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন: ক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ
সম্পাদক আজিজুল হক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাংবাদিক আনিছুল
আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন ও বাংলাদেশ
নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু প্রমুখ।
বক্তারা
বলেন, তুহিন হত্যার বিচার যাতে কোনোভাবেই সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত
না হয়। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ণেরও দাবি জানান তারা।
আকাশজমিন/আরআর