ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


নড়াইলে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪০ পিএম

নড়াইল প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে  নড়াইলে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) বেলা ১১ টায়  নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নড়াইল প্রেসক্লাব। এসময় সকল হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।

 

ঘন্টাব্যাপিচলা এই মানববন্ধনে বক্তব্য দেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সহ-সভাপতি এড,আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু,সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন ও মলয় নন্দি,হাফিজুল নিলু সহ অনেকে।

 

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। তারা দ্রæত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।###

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর