ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দুইটি বাড়ি ভস্মীভূত


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৬:০৬ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দু"টি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও বিভিন্ন মালামাল সহ প্রায় সাত লাখ টাকার সম্পদ পুড়ে যায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারটায় উত্তর পদুয়ায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামে জনৈক ওসমানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই সহোদর মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ ওসমানের দু"টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় গ্রামবাসী প্রায় আড়াই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে পরিবার নিয়ে মানবেতর দিনাতিপাত করছে বলে জানা গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর