ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

আওয়ামীলীগ কুকর্মের জন্য ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্তঃ ড. মইন খান


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মইন খান বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তাদের অনুশোচনা নেই। শেখ পরিবার অর্থ পাচার ও লুটপাট করেছে। পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার জন্য  তারা আকাশ-কুসুম স্বপ্ন দেখছে।  কিন্তু এই স্বপ্ন কোনোদিনই বাস্তবে রূপ নেবে না। ৯ আগষ্ট শনিবার রূপগঞ্জ উপজেলারসরকারি মুড়াপাড়া কলেেজ

 অডিটোরিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন । স্মরণসভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি  ও বিএনপির

নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়কনাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, আজিম সরকার, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, জাকির হোসেন রিপন, রমজান আলী,স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ ও উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজমিয়া  প্রমুখ। ড. মইন খান আরো বলেন, আব্দুল মতিন চৌধুরী আধুনিক রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা।

শুরুতে অনেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন, আজ তা ঘিরেই চলছে উন্নয়নের মহাযজ্ঞ। অথচ তাঁর নামে কোনো স্থাপনায় নামফলক বা স্মৃতিচিহ্ন নেই এটি দুঃখজনক। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে শেখ পরিবার অর্থপাচার ও লুটপাট করেছে, পরিবারতন্ত্র কায়েম করেছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের অধিকার ফিরিয়ে দেবে। প্রতিহিংসার রাজনীতি নয়, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই  হবে আমাদের লক্ষ্য। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর