ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

গোয়ালন্দে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তি দাবী


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১০ আগস্ট) বেলা ১২টায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদের সভাপতিত্বে ফোরামের যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য সচিব দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, সদস্য দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি  শেখ মমিন, দস্য দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা এস টিভির গোয়ালন্দ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক দৈনিক   বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, ফোরামের সদস্য শরিফুল ইসলাম বাচ্চু, ফিরোজ আহম্মেদ, সাংবাদিক নাজমুল ইসলাম, রেজাউল করিম, ্যবসায়ী অরুণ রাহা, হুমায়ুন আহম্মেদ প্রমুখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাসির দাবী জানান।

এছাড়াও সকাল ১০ টায় গোয়ালন্দ প্রেসক্লাব এবং দুপুর টায় গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন নামে দুটি সংগঠন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর