ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমানে যান্ত্রিক ত্রুটি ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি

গোয়ালন্দে ঘর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) ছোট ভাকলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নারী ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা সবুজ সরদারের স্ত্রী লিপি আক্তার (২৫।

 

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে লিপি আক্তার নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। রাত শেষে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় নিহত নারীর কাছে প্রতিবেশী আখের আলী নামের একজন পাওনা টাকার জন‍্য এসে তাকে ডাকাডাকি করলে ঘর থেকে কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে, পাশের বাড়ির চায়না বেগম নামে এক মহিলাকে ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখেন ওই নারী তার নিজ ঘরের খাটের উপর শুয়ে আছে। পরে কাছে এসে দেখতে পায় তিনি মৃত অবস্থায় শুয়ে আছে। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক গোয়ালন্দ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন‍্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে রাজবাড়ী সদর সার্কেল অফিসার ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরও জানান, মরদেহের শরীরে বা কোন স্থানে কোন জখমের চিহ্ন নেই, এটি কি হত্যা নাকি আত্নহত্যা সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর