ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমানে যান্ত্রিক ত্রুটি ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৭ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১০আগস্ট রবিবার নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ।   পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর