ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার তথ্য চাইল মাউশি


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

নতুন করে সরকারিকরণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদির তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২২-২৩ অর্থবছরের তথ্য চাওয়া হয়েছে। মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্মারকে এসব তথ্যাদি চাওয়া হয়েছে। আজ সোমবার মাউশির ওয়েবসাইটে এই স্মারক প্রকাশ করেছে।

নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়সমূহ-এর কর্মরত শিক্ষক-কর্মচারীগণের ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী স্ব স্ব প্রতিষ্ঠানের নামের পাশে বর্ণিত প্রয়োজনীয় তথ্যাদি এবং কাগজপত্র সংযোজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

অন্য পৃথক দুই আদেশে নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত/পিআরএল ভোগরত/মৃত শিক্ষককর্মচারীগণের বকেয়া বেতন-ভাতাদির আবেদনকৃত চাহিদার সাথে প্রয়োজনীয় তথ্যাদি জমা প্রদানের নির্দেশ দিয়েছে মাউশি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর