ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৫ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সিধু বিশ্বাস (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিধু বিশ্বাস বরিশালের গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে। জানা গেছে, সিধু তার মায়ের সঙ্গে কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

শিশুটির নানি মণিকা বাড়ৈ জানান, তিনি স্থানীয় একটি পোল্ট্রি মুরগির খামারে কাজ করেন। সোমবার সকালে নাতিকে সঙ্গে নিয়ে খামারে কাজ করছিলেন। এক পর্যায়ে তার অজান্তেই শিশুটি পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর