ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৫:০২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় মুজিব সড়কে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে এ মানববন্ধনে অংশগ্রহন ক‌রেন।

বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলেও কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যার দীর্ঘদিন পেরিয় গেলেও বিচার না হওয়া তার প্রমাণ। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা শুধু ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর নগ্ন আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে, যা সংবাদ পেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।


সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের স্টার রিপোর্টার হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সভাপতি হিরক গুণ, কার্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি এস.এম তফিজ উদ্দিন, ফেরদৌস রবিন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, বাসদ নেতা নব কুমার কর্মকার, কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইছি, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর