ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে
স্ত্রী মলিনা বেগম
(২৫) এর গায়ে পেট্রোল
ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল
মন্ডল(৪৬)কে যাবজ্জীবন
কারাদণ্ড ও ৫০ হাজার
টাকা জরিমানা এবং অনাদায়ে তিন বছরের
কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার(১১ আগস্ট) দুপুর
একটার দিকে ফরিদপুরের নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের
বিচারক( জেলা ও দায়রা
জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
এ
সময় আসামী রয়েল মন্ডল
আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে তাকে কড়া
পুলিশ পাহারায় জেলা কারাগারে
পাঠানো হয়। নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের
রাষ্ট্র পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট
গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান , সদর
উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের
শোলাকুন্ডু গ্রামের আব্দুর রহিম খাঁর মেয়ে
মলিনার প্রায়
আট বছর আগে
বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান
রয়েছে।ছয় বছরের মেয়ে
রিয়া ও যমজ ছেলে আলিফ
ও তালিফ।
বিয়ের পর
থেকে যৌতুকের দাবিতে
মলিনাকে মারধর করা
হত। মেয়েকে
মারধরের খবর পেয়ে ২০১১
সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে
মেয়ের বাবা আব্দুর
রহিম খাঁ শ্বশুর
বাড়ি থেকে মেয়ে
মলিনাকে আনতে
যায়।তিনি গিয়ে দেখেন
যৌতুকের দাবিতে শ্বশুর
বাড়ির লোকজন
মলিনাকে ঘরে বেধে
রেখেছে। রাত
আটটার দিকে আব্দুর রহিম খাঁ মেয়ে
মলিনা ও তিন
বছরের নাতি আলিফকে নিয়ে
ঘর থেকে বের হলে রয়েল মন্ডলসহ তার
সহযোগীরা মলিনাকে জোর
করে ধরে বাড়ির পাশের
গম ক্ষেতে নিয়ে সারা শরীরে
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে
দেয়।
এ
সময় মেয়ের চিৎকারে
প্রতিবেশিরা ছুটে এসে
তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে
অবস্থার অবনতি হলে ওই রাতেই
ঢাকায় নেওয়ার পথে মলিনা মারা
যায়। এই
ঘটনায় মলিনার বাবা
আব্দুর রহিম খাঁ বাদি হয়ে কোতয়ালী থানায়
একটি হত্যা মামলা
দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর
স্বাক্ষ্য ও প্রমাণ শেষে
আদালত এই রায় দেন।
আকাশজমিন/আরআর