ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে : তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৮:১৮ পিএম

দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে একটা দাবি আমরা করে আসছিলাম। সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে।তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা।

ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেয় এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট। যার জন্য এই দেশের বহু মানুষ গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছে।

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলো ৩১ দফার মধ্যে রয়েছে।

 তিনি আরো বলেন, ‘বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র দু-একটা বিষয় এদিক-সেদিক হতে পারে।

তারেক রহমান বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর