ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৯:২০ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ  মাসুক আমিন (৩৪)নামের  এক মাূদক সম্রাটকে গ্রেফতার  করেছে রাঙ্গুনিয়া  পুলিশ। সে উপজেলা পৌরসভার মুরাদনগরের নুরুল আমিনের ছেলে। গত রোববার রাতে পৌরসভার মুরাদনগর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মুরাদনগরে অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ মাসুক আমিনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি বলেন, চিহ্নিত মাদক সম্রাটের বিরুদ্ধে দু"টি মাদক মামলায় বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।  সোমবার ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর