রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ায়
ইয়াবাসহ মাসুক আমিন (৩৪)নামের এক মাূদক সম্রাটকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া পুলিশ। সে উপজেলা পৌরসভার মুরাদনগরের নুরুল আমিনের
ছেলে। গত রোববার রাতে পৌরসভার মুরাদনগর থেকে তাকে আটক করা হয়।
জানা
যায়, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার এর
সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের
ভিত্তিতে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মুরাদনগরে অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ মাসুক
আমিনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া
মডেল থানার ওসি বলেন, চিহ্নিত মাদক সম্রাটের বিরুদ্ধে দু"টি মাদক মামলায় বিজ্ঞ
আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।
আকাশজমিন/আরআর