ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

জাহাজ কিনতে সরকারের বিশাল ব্যয়

যুক্তরাষ্ট্র থেকে আসছে দুটি বাল্ক ক্যারিয়ার


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি ৫৫ থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি (ডেডওয়েট টন) ধারণক্ষম জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জনশীর্ষক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে তিনটি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি যাচাইয়ে রেসপনসিভ (গ্রহণযোগ্য) বিবেচিত হয়। পরে সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়।

জাহাজ দুটি কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা। এসব জাহাজ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (BSC) নিজস্ব অর্থায়নে কেনা হবে।

এদিন অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির আরেকটি বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীনবাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প- (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ)’— এই প্রকল্পের তিনটি প্যাকেজের (BRWTP-W2-01, BRWTP-W3-01, BRWTP-W1-02) অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয়পদ্ধতিতে অনুমোদন দেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর