ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

 

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর