ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আসছে পিয়া বৈশ্য’র নতুন গান‘আমারে কান্দাইয়া তুমি’


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:১১ পিএম

বিনোদন প্রতিবেদক ॥

ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত নাম। চাকরিসহ নানা কারণে কিছুদিন গানে অনিয়মিত ছিলেন তিনি। বিরতির পর এবার শ্রোতাদের মন মাতাতে হাজির হচ্ছেন একটি মডার্ন ফোক গান নিয়ে। ‘আমারে কান্দাইয়া তুমি শিরোনামের গানটি রচনা করেছেন সাংবাদিক, ছড়াকার ও গীতিকার সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা। খ্যাতিমান সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই তার কণ্ঠের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।

আমারে কান্দাইয়া তুমি গানটির প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, ‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। আশা করছি গানটি স্রোতাদেরও ভালো লাগবে। গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘সঞ্জয় সরকারকে অনেকে সাংবাদিক ও ছড়াকার হিসেবে চেনেন। কিন্তু তিনি যে একজন ভালো গীতিকারওÑ সে পরিচয় পাওয়া যাবে এ গানে। তিনি আরও বলেন, ‘গানটির প্রতিটি শব্দই দরদ মাখা এবং হৃদয়গ্রাহী। চেষ্টা করেছি সেভাবেই সুরারোপ করতে। শীঘ্রই দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ হবে। গীতিকার সঞ্জয় সরকার বলেন, ‘শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজকÑ সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। এখন স্রোতাদের ভালো লাগলেই সে চেষ্টা সার্থক হবে।

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান (সিজন ওয়ান) সঙ্গীত প্রতিযোগিতার সেরা ১০-এ স্থান পেয়েছিলেন কণ্ঠশিল্পী পিয়া বৈশ্য। তখন প্রতিযোগিতার অন্যতম বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তার উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা। সাধারণত লালন সাঁইজি এবং জালাল উদ্দীন খাঁর গানই বেশি করেন তিনি। তবে ওই প্রতিযোগিতায় জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা মজুমদারের সুরে ‘তুমি অনুরোধ না আদেশ করো শিরোনামের একটি আধুনিক ধারার মৌলিক গান গেয়েও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী পিয়া বৈশ্য টেলিভিশন ছাড়াও মঞ্চে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে লোকসঙ্গীত গেয়ে থাকেন। সঙ্গীতচর্চার পাশাপাশি তিনি একটি বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতায় করেন। জানালেন, এখন থেকে আবারও গানে নিয়মিত হবেন তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর