ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

প্রযুক্তি নির্ভর যুব শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির প্রতিপাদ্যে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং বিভাগীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রশিক্ষিত সফল আত্মকর্মী ও যুব সংগঠক দুইজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। সদর উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে পাঁচজনকে যুব ঋণের চেক দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী কেয়া ও মোস্তাফিজুর রহমান রুপম। ধন্যবাদ জ্ঞাপন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর