ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক করতোয়ার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়ের সভাপতিত্বে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পন উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম।

 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বাবু রতন রায়, নুরুল আমিন তালুকদার, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া, কামরুল হাসান, কনক দেব, মিজানুর রহমান, কামরুজ্জামান, সাইদুর রহমান সাজু, নুরনবী রহমান, ফারুক হোসাইন, গোলজার রহমান, উৎপল কুমার, সোহাগ আলী, মিনহাজ আলী, জহুরুল ইসলাম সৈকত, আকাশ, রাব্বি হাসান সুমন, পত্রিকা বিক্রেতা জিয়াউর রহমান, রেজাউল করিম, মৃণাল হোসেন, শাহিন মিয়া। কেক কর্তনের পূর্বে প্রধান অতিথি পত্রিকা বিক্রেতাদের মাঝে রেইনকোট বিতরন করেন এবং শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর