ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

যানজটে ভোগান্তি চরমে

রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

চাকরি জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোড অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করছেন।  কয়েক হাজার শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশের কারণে সচিবালয়ের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তোপখানা রোডের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে কয়েক হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। তাদেরকে সড়ক ছেড়ে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করছেন না। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বিষয়ে বক্তব্য জানতে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।  বিষয়ে বিএনপির রমনা জনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম  বলেন, শিক্ষকদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সড়ক ছেড়ে যায়নি।

তবুও পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করার জন্য শিক্ষক নেতাদেরকে আলোচনার জন্য সচিবালয় পাঠানো হয়েছে। তাছাড়া শিক্ষকদের মধ্যে অনেক বয়স্ক মানুষ থাকায় পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি বলেও জানান তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর