ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপির সভাপতিসহ আটক ৩৫


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৫ পিএম

টাঙ্গাইল প্রতিনিধিঃ

জুয়া খেলার সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৫ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। ১২ আগস্ট (মঙ্গলবার) গভীর রাতে টাঙ্গাইল শহর অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এ সময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস ও মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন- রক্ষিত বিশ্বজিৎ (৫৫), শাহ আলম খান মিঠু (৫৫), জসিম উদ্দিন (৫৭), গোলাম মাওলা (৪৮), শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), আব্দুর রশিদ (৫৫), মঈন খান (৬০), মোস্তফা কামাল (৫৮), বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), শিপন (৫৮), শফিকুল ইসলাম (৬০), এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), মোশারফ উদ্দিন (৫০), হাবিল উদ্দিন (৪০), মহব্বত আলী (৫৫), জাহিদ (৪৪), প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), সাদেকুর (৫০), সেলিম (৪৫), হাসান আলী (৫০), রফিক (৪০), শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), আশিকুর রহমান (৪৬), শফিক (৫২), আখতারুজ্জামান (৪৩), আরমান (৪৩) ও শামসুল (৫৬)।

একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে জুয়ার খেলার আসর চলে আসছিল। গভীর রাত পর্যন্ত চলত এই জুয়া খেলা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বুধবার (১৩ আগস্ট) দুপুরে আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর