ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমানে যান্ত্রিক ত্রুটি ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি

কোটালীপাড়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:১০ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজাসহ বন্যা মন্ডল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ভাঙ্গারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত বন্যা মন্ডল উপজেলার ভুতের বাড়ী গ্রামের মলয় গাঙ্গুলীর স্ত্রী।



কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বন্যা মন্ডলকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর