ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমানে যান্ত্রিক ত্রুটি ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি

নড়াইলে শহিদ সালাউদ্দিন-রবিউল ফুটবল টুর্নামেন্ট শুরু


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

নড়াইল প্রতিনিধি

সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের আয়োজনে জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী নড়াইলের দুই শহিদের নামে শহিদ সালাউদ্দিন-রবিউল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সদরের বল্লারটোপ কলেজের প্রভাষক সামিরা খানম। এছাড়াও সংগঠনের সদস্য শাহারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নয়ন বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন আল মিরাজ জনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে শহিদ হন মো. সালাউদ্দিন ও ৫ আগস্ট রাজধানীতে উচ্ছৃঙ্খল জনতার হামলায় শহিদ হন রবিউল ইসলাম লিমন। তাদের স্মরণে নড়াইল জেলার বিভিন্ন এলাকার ১৬ টি টিমের অংশগ্রহণে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টটি নক-আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে ৪-২ গোলে মায়ের দোয়া একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেদী ইয়াং স্টার একাদশ।

টুর্নামেন্ট বিষয়ে ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, জুলাই শহিদদের রক্তের বিdনিময়ে আমরা পেয়েছি মুক্ত বাংলাদেশ। শহিদদের আত্মত্যাগকে গৌরবান্বিত করতে তাদের নামে এমন আয়োজন। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।##

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর