ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সোনারগাঁয়ে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট ফুঁসে উঠছে এলাকাবাসী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ফুসেঁ উঠতে শুরু করছে নয়াগাও গ্রামের ৩ হাজার নারী পুরুষ। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগও করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা। 

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আতঙ্কের নাম সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী এখন অতিষ্ট। আতঙ্কিত এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে চান। কোনো মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। 

এদিকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করছে। আরও একটি ভিডিওতে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করছেন প্রতিবেশীদের। এতে আতঙ্কিত হয়ে প্রতিবেশীরা নিজেদের ঘরের দরজা বন্ধ করে রাখছেন। নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা। শুধু সাধারন মানুষই নয় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম ।

 নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, তাদের বাপ ছেলে কার ক্ষমতায় এমন সন্ত্রাসী কাজ করছে। এখনও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। এই সাদেকুর রহমানের নামে মাদক মামলাও রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।  

এবিষয়ে অভিযুক্তের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে সোনারগাঁ থানার (পরিদর্শক) মো:রাশেদুল হাসান খান বলেন, এবিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর