ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী লিপি হত্যা মামলায় আরো একজন গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ইরাক প্রবাসী স্ত্রী চাঁদনী আক্তার ওরফে লিপি (৩১) হত্যা মামলার ঘটনায় আরো একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মামলায় একজন নারীসহ দুজনকে আটক করা হয়। নিয়ে হত্যা মামলায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাসাজুদ্দিন বেপারী পাড়া (নতুন পাড়া) কুব্বাত শেখের ছেলে মো. আমিরুল শেখ (৩৪) থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পনে টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনায় যারা জড়িত আছে তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, নিহত লিপি আক্তার শনিবার ( আগস্ট) রাত টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। রাত শেষে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে টায় নিহত নারীর কাছে প্রতিবেশী আখের আলী নামের একজন পাওনা টাকার জন্য এসে ঘরে দরজা খোলা দেখে, বাইরে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করলে, ঘর থেকে কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে, পাশের বাড়ির চায়না বেগম নামে এক মহিলাকে ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখেন ওই নারী তার নিজ ঘরের খাটের উপর শুয়ে আছে। পরে কাছে এসে দেখতে পায় তিনি মৃত অবস্থায় শুয়ে আছে। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক গোয়ালন্দ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর