ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ইউএনও অপসারণের দাবিতে টানা দ্বিতীয় দিনও উত্তল দশমিনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনায় শিক্ষক দম্পতিকে লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিটন চন্দ্র হাওলাদার  সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানকে  অপসারণের দাবীতে টানা দ্বিতীয় দিনেও উত্তল দশমিনা। এদিকে সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে  পুলিশ প্রহরায় দশমিনা ছাড়লেন ইউএনও ইরতিজা হাসান।

বৃহস্পতিবার ১৪আগস্ট  সকাল ১০ টার দিকে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে  টানা দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র জনতা। এতে অংশ নিয়েছে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন স্কুলের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর,স্থানীয় সংবাদকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।

এর আগে বুধবার বিকেল টা পর্যন্ত বিরতিহীনভাবে সড়ক অবরোধ করে রাখায় দুপাশে দূরপাল্লার পরিবহনসহ অসংখ্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পুলিশ প্রহরায় দশমিনা ছাড়লেন ইউএনও ইরতিজা হাসান। সময় তার গাড়ি বহর লক্ষ্য করে ধাওয়া দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর পরে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিন  ইউএনওকে প্রত্যাহারের দাবিতে প্রায় সাড়ে চার ঘন্টা বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র জনতা। পরে শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকায়, রবিবার সোমবার পর্যন্ত সময় সময় বেধে দিয়ে  অফিসিয়াল ভাবে  ইউএনও ইরতিজা হাসান এবং তার দুর্নীতির দুই সহোদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানকে অপসারণ না করা হলে  মঙ্গলবার থেকে আরো কঠোরভাবে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।

সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, টানা দ্বিতীয় দিন আমাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে, ইউএনও ইরতিজা হাসান গতকাল ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে সন্ধ্যার সময় পালিয়ে গিয়েছে, কিন্তু তাকে এখন অফিসিয়াল ভাবে অপসারণ দেখানো হয় নাই।

আমরা কর্তৃপক্ষকে মঙ্গলবার পর্যন্ত সময় দিতে চাই এরই মধ্যে যদি ইউএনও ইরতিজা হাসান তার দুর্নীতির সহোদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানকে যদি অপসারণ না করা হয়, তাহলে আগামি মঙ্গলবার সকাল দশটার পর থেকে আমরা আরো ভয়াবহ কঠোর কর্মসূচি ডাক দিতে বাধ্য হব। আমরা এর মাধ্যমে কর্তৃপক্ষকে বলতে চাই ছাত্র জনতা ক্ষেপে গেলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয়।

 আর একজন সরকারি আমলাতো দূরের কথা তারা পালাবে সবার আগে। এছাড়াও  আমাদের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা টের পাবে দুর্নীতি ঘুষ বাণিজ্য কাকে বলে।  সময় তারা আরো বলেন, এখন থেকে যে দপ্তরে ঘুষ বাণিজ্য চলবে সেখানে প্রতিবাদ হবে। বিষয়ে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা আর এই দেশে কোন প্রশাসনের ধারা শিক্ষককে লাঞ্ছিত হতে দেখতে চাই না। এর পরবর্তীতে যাকে ইউএনওর দায়িত্ব দেওয়া হবে সে যেন চেয়ারে বসার আগে টের পায় এই দেশের ছাত্র জনতা সজাগ আছে।

এদিকে জেলা প্রশাসকের স্বাক্ষরিত  একটি চিঠিতে বলা হয়  জনাব ইরতিজা হাসান (১৮১৫৫),উপজেলা নির্বাহী অফিসার, দশমিনা, পটুয়াখালী এর চিকিৎসাজনিত প্রয়োজনে আগামী ১৪ আগস্ট ২০২৫ থেকে ২০ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত মোট ০৭ (সাত) দিন নৈমিত্তিক ছুটিসহ ১৩-০৮-২০২৫ খ্রি. তারিখ অপরাহ্নে কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হলো। উল্লিখিত সময়ে সহকারী কমিশনার (ভূমি), দশমিনা, পটুয়াখালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, দশমিনা হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব প্রদান করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর