ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইল তিন প্রেসক্লাবের মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানববন্ধন করেছে তাড়াইলের ঐতিহ্যবাহী তিনটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সামনে তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এর সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি মো. শহিদুল ইসলাম সহ ঐতিহ্যবাহী তিনটি সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ। তাছাড়া তিন সংগঠনের বাহিরে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক শতাব্দির কণ্ঠের স্টাপ রিপোটার রবীন্দ্র সরকার, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল প্রমুখ।

এসময়  বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার সম্পন্ন করতে হবে। সাংবাদিকরা দেশের আয়না, দেশের চতুর্থ স্তম্ভ। তাই কোনো সংবাদকর্মীর কণ্ঠরোধ করা যাবে না। সাগর-রুনি হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত যা ঘটছে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে। রাষ্ট্রের দায়িত্ব সকল সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর